ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল

স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১১২ ০.০০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শোকজের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে শোকজ করা হবে এবং জবাব পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত চার শিক্ষক হলেন- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা করা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

সূত্র আরো জানায়, অভিযুক্ত শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয় থেকে কেন তাদের বহিষ্কার করা হবে না- সে মর্মে শোকজ নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

আপডেট সময় ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬