ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক, জুয়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতী থানার (ওসি) তৌফিক আজমের Logo রামপালে সড়ক দুর্ঘটনা মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন, শেলাবুনিয়ায় শোকের মাতম Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল

মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ ০.০০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগেও হয়েছে।’ (হেসে)

সিইসি আরও বলেন, ‘ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব—ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার—কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে হয়। এগুলা নতুন কিছু না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনারা ৫ই আগস্ট ২৪-এর সঙ্গে তুলনা করুন। এখন রাত্রে ঘুমাইতে পারেন। চার–পাঁচ দিন, এক সপ্তাহ যখন থানাগুলা ইন অপারেশন ইনেক্টিভ ছিল, পুলিশ স্টেশন কাজ করছিল না—তখন যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর টপ ব্রাসদের সঙ্গে সভা করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

সিইসি জানান, ‘ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত—এখন থেকে নির্বাচন পর্যন্ত যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠভাবে নির্বাচন করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী গতকালই তাদের সম্পূর্ণ প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন।’

শেষে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটা সুষ্ঠ, সুন্দর, প্রতিযোগিতামূলক নির্বাচন—ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা পরিপালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক, জুয়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতী থানার (ওসি) তৌফিক আজমের

মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

আপডেট সময় ১২:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫