Dhaka 1:57 am, Thursday, 18 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ হাজার ছাড়ালো

Update Time : 10:32:01 am, Sunday, 30 November 2025

গাজার ধ্বংসস্তুপের পাশ দিয়ে রুটি বহন করে নিয়ে যাচ্ছে এক শিশু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। উপত্যকাজুড়ে স্থল, নৌ ও আকাশপথে চলমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুসংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শনিবার (৩০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০–এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেইলা শহরে ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে বলেন, সকালে আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের একটি দলের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে জুমা ও ফাদি তামার আবু আসসি নামের দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়।

এ ছাড়া গতকালও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান হামলা চালায়। খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। গাজার পূর্বাঞ্চলীয় তুফাহ এলাকা এবং দক্ষিণের রাফা শহরের পূর্বেও হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এর আগের দিন ইয়েলো লাইনের বাইরে বনি সুহেইলায় ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়।

গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার ভাষায়, ‘গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবাগুলো ধ্বংস হয়ে গেছে।’

আন্তর্জাতিক বিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে বলে মানবিক সংস্থাগুলো সতর্ক করে আসছে।

প্রিন্ট