ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৫০ ০.০০ বার পড়া হয়েছে

তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে; পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পোস্টাল ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইসিপোস্টাল ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইসি
এদিন সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিচ্ছেন।

কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একদিনেই অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিচ্ছি।
কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হয়েছে।

এ মক ভোটিংয়ে প্রবীণ ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশ নিচ্ছেন। পোস্টাল ব্যালটেও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।

‘মক ভোটিংয়ে’ রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঢাকার আঞ্চলিক কর্মকর্তাকে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন ছয়জন, পাঁচটি কক্ষে পোলিং কর্মকর্তা থাকবেন ১০ জন। পোলিং এজেন্ট হিসেবে রয়েছেন ২০ জন কর্মকর্তা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির

তফসিল ঘোষণা কবে হতে পারে, জানালেন সিইসি

আপডেট সময় ০১:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫