ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের Logo প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা Logo ১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

ভূমিকম্পে ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল

ঘোড়াশাল রেলসেতু
নরসিংদীর পলাশ উপজেলায় গত দুই দিনে তিনবারের ভূমিকম্পের প্রভাবে বৃটিশ আমলে নির্মিত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল পুরাতন রেলসেতুর দুই ও তিন নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীরা।

জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন বলেন, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল ধরার খবর পেয়েই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে সেতুটি পরিদর্শন করেছেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও সেতুটি পরীক্ষা করেছেন। দুই ও তিন নম্বর পিলারে ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, পুরাতন রেলসেতুটি দিয়ে প্রতিদিন বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। ফাটল দেখা দেওয়ায় যেকোনো দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত মেরামত কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*

ভূমিকম্পে ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল

আপডেট সময় ১০:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫