Dhaka 3:00 pm, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

যুক্তরাষ্ট্রের চাপেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

Update Time : 02:39:37 pm, Wednesday, 17 September 2025

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে জাপান আপাতত পিছু হটেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা জোরদার হচ্ছে, তখন টোকিওর এই অবস্থান বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাপান এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে—যুক্তরাষ্ট্রের চাপ এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা এড়ানো। অর্থাৎ, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক জটিলতা থেকে দূরে থাকতে আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে টোকিও।

স্থানীয় দৈনিক আসাহির বরাত দিয়ে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র বলেছে—ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার পেছনে মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ কাজ করেছে। কিয়োদো নিউজও একই তথ্য জানিয়েছে, যেখানে উল্লেখ করা হয় যে ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে টোকিওকে এই পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে।

অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানান। এ সময় তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের গুরুত্ব তুলে ধরেন। তবে জাপান জানিয়েছে, বিষয়টি নিয়ে “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে” সিদ্ধান্ত নেওয়া হবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “টোকিও এখনো বিষয়টি মূল্যায়ন করছে এবং উপযুক্ত সময় ও প্রক্রিয়া বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।” একই দিনে মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানান, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের কারণে মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং এর ফলে “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়তে পারে।” তিনি ইসরায়েলকে দ্রুত মানবিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

তবে জাপানের গণমাধ্যম আসাহি জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উপস্থিত থাকবেন না। এ সিদ্ধান্তকে অনেকে জাপানের নিরপেক্ষ অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। তথ্যসূত্র : রয়টার্স

প্রিন্ট