ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আসন পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তাল মোংলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : বাগেরহাটের আসন পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তাল মোংলা। বাগেরহাট-৩  আসনের পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে মোংলা। মঙ্গলবার সকাল থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে পেছনের দরজা দিয়ে এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে, যা সম্পূর্ণভাবে গণবিরোধী ও অগণতান্ত্রিক। তারা বলেন, এই সিদ্ধান্তে মোংলার জনগণের প্রতিনিধিত্ব হুমকির মুখে পড়েছে।

এদিকে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার টানা হরতাল। শহরের প্রতিটি মোড়ে ইতোমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে হরতালের প্রচারণা চালানো হচ্ছে। হরতালের প্রভাব পড়েছে শহরের জনজীবনে—পরিবহন ব্যবস্থা অনেকটাই সীমিত, দোকানপাট আংশিক বন্ধ এবং রাস্তাঘাট বেশিরভাগ সময় ফাঁকা দেখা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আন্দোলন এখনো শান্তিপূর্ণ থাকলেও এতে দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে অব্যাহতভাবে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, মোংলা পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো: হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভূইয়া।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

আসন পুনর্বিন্যাস বাতিলের দাবিতে উত্তাল মোংলা

আপডেট সময় ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫