ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলা – রামপাল আসন পৃথক করণের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২৮৪ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : নির্বাচন কমিশনের গণবিরোধী ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলার রাজপথ। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন অন্য আসনের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ জুলাই ২৫) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীমের নেতৃত্বে মোংলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে মোংলা পৌর চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, “একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারই প্রমাণ। বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে রামপাল ও মোংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। এটি গণতন্ত্র, ইতিহাস ও এলাকার জনগণের সঙ্গে নির্মম প্রতারণা।”

তিনি আরও বলেন, “এই আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। সেই মানুষের কণ্ঠস্বর সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হলো। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই।”

সমাবেশে বিএনপি নেতা মোঃ এমরান হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়।”

মোংলা উপজেলা যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি, থাকব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন এবং সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “আসন কাটা চলবে না”, “গণবিরোধী সিদ্ধান্ত মানি না”, “রামপাল-মোংলা আমাদের অধিকার” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে গোটা মোংলা শহর।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মোংলা – রামপাল আসন পৃথক করণের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫