ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

  • শাহীন আরাফাত শুভ :
  • আপডেট সময় ০৮:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৪ ০.০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ গুড় কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া।
অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

আপডেট সময় ০৮:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬