ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬০ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : সুন্দরবনে দস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কয়েকজন সদস্য শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে এবং সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ২৬) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ করিম শরীফ বাহিনীর দস্যু কার্যক্রমে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কোস্ট গার্ডের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। একই সঙ্গে সে দস্যু বাহিনীর সদস্যদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরনের দস্যুতা, জলদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সুন্দরবন অঞ্চলে বসবাসকারী জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। যে কোনো অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে তাদের এই অভিযান চলমান থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক

আপডেট সময় ০৪:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬