ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে দেশের মধ্য মডেল প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে চান নতুন অধ্যক্ষ

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নুতন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন একই কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ আল আমীন,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় -এর অধিন ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিটিসি) তে নুতন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের অতি পরিচিতি ও প্রিয়মুখ এবং একই কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস ট্রেড) মোঃ আল- আমীন। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি এই প্রতিষ্ঠানে যোগদান করেন। এর আগে চলতি মাসের ৪ মার্চ অধিদপ্তর থেকে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
তিনিই প্রথম ব্যক্তি যিনি দীর্ঘ ১৮ বছর ইন্সট্রাক্টর পদে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনের পর নিজ জেলায় এমন একটি সম্মানজনক পদে দায়ীত্বপ্রাপ্ত হলেন। তাঁর এই দায়ীত্ব গ্রহণের পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের অভিমত তিনি নিজ জেলায় এই পদে থেকে সকল অনিয়ম-দুর্নীতি দূরে ঠেলে দিয়ে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দক্ষতা, প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট থাকবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পূর্ব আরাজী চপুর গ্রামের বাসিন্দা মরহুম সিরাজ উদ্দিনের চতুর্থ সন্তান মোঃ আল- আমীন ১৯৯৭ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে প্রথমস্থান নিয়ে পাশ করে দিনাজপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে ভর্তি হন। সেখানে ২০০১ সালে প্রথম বিভাগে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ঢাকায় ইউজিসি অনমোদিত একটি বেসরকারি ইউনিভারসিটি থেকে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজিতে ২০০৭সালে বিএসসি কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি আর বেকার বসে থাকেননি। কিছুদিন বিভিন্ন বেসরকারি কোম্পানীতে কর্মরত থাকার পর ২০০৭সালের ২৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র ইন্সট্রাক্টর (গার্মেন্টস ট্রেড) পদে যোগদান করেন । এই পদেই কাজ করছেন দীর্ঘ ১৮ বছর ধরে। এই দীর্ঘ পথ চলায় অনেক বৈষম্যের স্বীকার হলেও তিনি একাগ্রমনে কাজ করে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একই প্রতিষ্ঠানে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নতুন নিযুক্ত অধ্যক্ষ আল- আমীন বলেন, কারিগরি প্রশিক্ষণ হলো শ্রমবাজারের কর্মসংস্থান তৈরির পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই শ্রম-বিকাশের অন্যতম প্রধান উপাদান। এটি আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস করতে মানবসম্পদ উন্নয়নে এবং সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি (টিটিটিসি) যেন বিভিন্ন বাণিজ্য নির্ভর কোর্স সরবরাহ করে যাতে এটি স্থানীয় এবং বিদেশের চাকরির বাজারে সর্বাধিক প্রভাব ফেলতে পারে সেজন্য তিনি সর্বাত্বক চেষ্টা করতে আগ্রহী। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রে মাত্র ৯টি ট্রেড পরিচালিত হয়ে আসছে উল্লেখ করে তিনি আরো জানান, খুব দ্রত তিনি এই কেন্দ্রে জাপানী ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স, ফুড, আইসিটি কেয়ার গিভার, সিভিল কন্সট্রাকসন, আইসিটি প্লামবিং, ওয়েলডিং ট্রেড, সিসি প্রজক্ট ও ডরমেন্টরী চালুকরন ছাড়াও তিনি প্রয়োজনীয় জনবল নিয়োগ করে এই কেন্দ্রটিকে একটি মডেল প্রশিক্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা প্রকাশ করেন।
এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজনকে সার্বিক সহযোগিতার প্রদানের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি আশা করেন, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রযুক্তিগত জ্ঞান জনগণকে শিল্প উৎপাদনশীলতা বাড়াতে এবং উচ্চমানের জীবনযাত্রাকে সমর্থন করতে সহায়তা করবে। সর্বোপরি দক্ষ প্রযুক্তিগতজ্ঞান জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দেবে এবং বেকার সমস্যা হ্রাস করবে।
অধ্যক্ষ হিসেবে যোগদানের পরই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ শুরু করেছেন আল আমীন। তিনি ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে দেশের মধ্য মডেল প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে চান। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দ্রুততম সময়ে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিকে সারাদেশের জন্য একটি
মডেল ও অনুসরণীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন নব নিযুক্ত অধ্যক্ষ আল আমীন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে বেকারত্ব দূরীকরণ ও বেকার যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বেকারত্ব দূরীকরণ ও প্রশিক্ষণ প্রদানে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে দেশের মধ্য মডেল প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে চান নতুন অধ্যক্ষ

আপডেট সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬