ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

জামালপুরে রমজান মাস উপলক্ষ্যে নিত্যপণ্যের সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন,

জামালপুরে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে রমজান মাস উপলক্ষে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করেন।
এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। রমজান উপলক্ষে তিনি বলেন, রমজানে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে। এটি যেন চলমান থাকে, সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, গত বছরও রমজানে মাসে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে, সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। বিক্রয় করা হবে পেয়াজ, রসুন,আলু, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ ও ডিম ইত্যাদি।
০৩.০৩.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

জামালপুরে রমজান মাস উপলক্ষ্যে নিত্যপণ্যের সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন,

আপডেট সময় ০৮:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬