ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্বপ্ন পুড়ে নিঃস্ব রুকমান মোল্যার পরিবার, পাশে দাঁড়ালেন সমাজসেবক মোঃ মুরাদ আলী

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রুকমান মোল্যার ঘরসহ মোট পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং পরিবারগুলো মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত রুকমান মোল্যা জানান, একটা বাড়ি করা প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে,আমার সেই স্বপ্ন, বসতঘর ও ঘরের সব মালামাল আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে তিনি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশিষ্ট সমাজসেবক মোঃ মুরাদ আলী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী প্রদান করেন এবং নতুন করে ঘর নির্মাণের জন্য টিন পাঠানোর ব্যবস্থা করেন। তার এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে।
এলাকাবাসী মোঃ মুরাদ আলীর এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

স্বপ্ন পুড়ে নিঃস্ব রুকমান মোল্যার পরিবার, পাশে দাঁড়ালেন সমাজসেবক মোঃ মুরাদ আলী

আপডেট সময় ০৮:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬