ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ ০.০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর সংসদীয় আসনটি বাঞ্ছারামপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ২৮৯৬৭৪। এরমধ্যে পুরুষ ভোটার ১৪৭২৬০ ও মহিলা ভোটার ১৪২৪১৩ জন, অন্যান্য ১ জন। মোট ভোটকেন্দ্র ৯৮ টি তারমধ্যে ৬৪টি ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ। সত্তুরটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এই আসনে প্রার্থীর সংখ্যা ১০ জন। প্রার্থীরা হলেন বিএনপি জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাথাল প্রতীকের জোনায়েদ আবদুর রহিম সাকি, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ, ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন, বিএনপি থেকে বহিস্কৃত হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. সাইদুজ্জামান কামাল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তাঁরা প্রতীকের প্রার্থী এডভোকেট কে এম জাবির, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট এর মোমবাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু নাসের, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ সফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মেঃ সফিকুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকের প্রার্থী মোঃ হাবিবুর রহমান, এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আবু কায়েস সিকদার। 

আওয়ামিলীগ বিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও মান অভিমান পর্ব শেষে বিএনপি জোট সমর্থিত প্রার্থীর পক্ষে বিএনপি নেতাকর্মীরা প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করছে। সে হিসেবে সাকি-র মাথাল প্রতীকের পক্ষে পথসভা, জনসভা ও গণসংযোগে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও জনসমর্থন দিন দিন বাড়ছে এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে বাঞ্ছারামপুরে চরমোনাই পীরের বিপুল সংখ্যক অনুসারী থাকায় অপেক্ষাকৃত ক্লিন ইমেজের অধিকারী সাইদ উদ্দিন খান জাবেদ এর সভা ও গণসংযোগে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হাতপাখা প্রতীকের জয়ের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জামায়াত অনুসারীরা মোহাম্মদ মহসিন এর দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তারাও বিজয়ী হবে বলে আশাবাদী। বাঞ্ছারামপুর বিএনপি থেকে সদ্য বহিস্কৃত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ছাত্র সংসদের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামাল বিগত সরকারের আমল থেকে দলীয় রাজনীতিতে মাঠে সক্রিয় থাকায় তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের সমর্থন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ২০২২ সালে উপজেলা সদরে ভিপি কামালের নেতৃত্বে তৎকালীন সরকার বিরোধী মিছিলে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়ার বিষয়টি সাধারণ কর্মী সমর্থকদের আবেগের জায়গাটায় স্পর্শ করতে পেরেছেন বলে দাবীদার তার অনুসারীরা জয়ের স্বপ্ন দেখছে। মূলত এই চার প্রার্থীই ভোটের মাঠে ভোটারদের হিসেবের মধ্যে রয়েছেন। 

অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র ফুটবল প্রতীকের মোঃ আবু কায়েস সিকদারের ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক প্রচারণা ভোটারদের মাঝে তার বিষয়েও আগ্রহ লক্ষনীয়। প্রবীণ রাজনীতিবিদ জেএসডির তাঁরা প্রতীকের প্রার্থী এডভোকেট কে এম জাবির ও ইসলামি ফ্রন্টের মোঃ আবু নাসের মাঠ চষে বেড়াচ্ছেন। অন্য তিনজন প্রার্থীকে ভোটের মাঠে খুব একটা দেখা মিলছে না।
 
প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে চতুর্মূখি লড়াইয়ের আভাস 

আপডেট সময় ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬