ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৭ ০.০০ বার পড়া হয়েছে

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের নির্বাচনী জনসভায় জামায়াত জোটের নেতারা। ইনসেটে সাদিক কায়জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে সাদিক কায়েম বলেন, ডা. আব্দুল্লাহ তাহের চৌদ্দগ্রামের সন্তান এবং তিনি শুধু জুলাই আন্দোলনেই নয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত—এমন বক্তব্য তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নেওয়া হবে। তার ভাষ্যে, বিপ্লব-পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, জামায়াতের আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি প্রশ্ন রাখেন, গত ৫৪ বছরে বিভিন্ন সরকার এসেছে ও গেছে—অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কয়জন তা রক্ষা করেছে।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।

নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

আপডেট সময় ০১:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬