ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় গার্ড অব অনারে সমাহিত সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মোমেন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মোমেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) রাজবাড়ী পাংশা হাবাসপুর হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশ বাহিনীর একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুম মোসলেম উদ্দিন মোমেন ১৯৫৭ সালের ৩০ জুন হাবাস পুর ইউনিয়ন জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করেন।
একজন বীর মুক্তিযোদ্ধা ও জননন্দিত নেতা হিসেবে তাঁর অবদান এলাকাবাসী আজীবন স্মরণ করবে বলে বক্তারা উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রাষ্ট্রীয় গার্ড অব অনারে সমাহিত সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মোমেন

আপডেট সময় ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬