ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ” — বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাডভোকেট রফিক সিকদার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মেধা ও মননের বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।”
তিনি আরও বলেন, “একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। গ্রামীণ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলার সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, স্টার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সোহেল আফসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক বাবলু, গণসংহতি আন্দোলন উত্তর মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার, সাংবাদিক এম এ আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এসময় বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ” — বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাডভোকেট রফিক সিকদার

আপডেট সময় ০৬:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬