ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯ ০.০০ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘চরম অপমান’ আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে—মোস্তাফিজ; তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে—এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানল না; আমরা দুঃখিত, আমরা লজ্জিত।’

আইসিসির উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘এখনো সময় আছে, আমরা অনুরোধ করি—আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।’

মোস্তাফিজ ইস্যুতে ভারতকে পাল্টা জবাব ঢাকারমোস্তাফিজ ইস্যুতে ভারতকে পাল্টা জবাব ঢাকার
তিনি আরো বলেন, ‘এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে; কোনো একটা দল ইন-সিকিউর অথবা আন-সেফ ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলব না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলব—সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না?’

জামায়াত আমির বলেন, ‘দেশপ্রেমের নজির এবং স্বাক্ষর আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই। কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসেবে রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসেবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপসহীন। আমরা আশা করি, আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ।’

ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি।

এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বেছে নেয় আইসিসি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান: জামায়াত আমির

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬