ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মাহাদী আমীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫২ ০.০০ বার পড়া হয়েছে

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ-আলোচনা করা হবে। এরপরও যদি কেউ নির্বাচনি মাঠে অবস্থান করেন, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহাদী আমীন বলেন, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেলেও এখনো অনেক আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়ে গেছেন। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করবে কি না এবং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কারণে দেশের মানুষ যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তেমনি বিএনপির অনেক ত্যাগী ও সংগ্রামী নেতাও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিএনপির মতো বড় রাজনৈতিক দলে স্বাভাবিকভাবেই অভ্যন্তরীণ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তবে একটি আসনে একজনের বেশি প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়।

বিএনপি সমর্থিত নুরের বিরুদ্ধে ঘোড়া নিয়ে লড়বেন মামুনবিএনপি সমর্থিত নুরের বিরুদ্ধে ঘোড়া নিয়ে লড়বেন মামুন
মাহাদী আমীন বলেন, অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা দলের জন্য দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অনেকের মধ্যেই মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও এখনো বিদ্রোহী হিসেবে যারা মাঠে আছেন, তাদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ক্রমে আলোচনা করবে।

তিনি স্পষ্ট করে বলেন, এসব আলোচনার পরও যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনি মাঠে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি চায় পুরো দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সর্বোচ্চ আন্তরিকতা ও শক্তি নিয়ে কাজ করবেন। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করবেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মাহাদী আমীন

আপডেট সময় ০১:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬