ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামপালে সড়ক দুর্ঘটনা মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন, শেলাবুনিয়ায় শোকের মাতম Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল

র‍্যাবের অভিযানে বহু মামলার আসামি চাঁদাবাজ, কিশোর গ্যাং লিডার শীর্ষ সন্ত্রাসী এরফান গ্রেফতার

র‍্যাব-১ এর সিপিএসসি, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ও ঢাকার সাভারের র‍্যাব-৪ এর সিপিসি-২ এর এডি হালিউজ্জামান এর নেতৃত্বে অভিযান কালিয়াকৈর, ঢাকার সাভার ও আশুলিয়ার ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার এবং একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি এরফান’কে ঢাকার সাভার হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব-১ এর সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা জানায়, গত ২৩/০২/ ২০২৫ ইং তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লীবিদ্যুৎ সাত্তারগেইট এলাকায় বাদীর স্বামীর মালিকানাধীন মার্কেট এর সামনে বর্তমানে গ্রেফতারকৃত আসামি কিশোরগ্যাং লিডার এরফান (৩১) সহ এজাহারনামীয় আরোও ৪০/৪৫ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মোঃ তানভীর আহম্মেদ এর নিকট ২০,০০০০০/- টাকা চাঁদা দাবি করে। ভিকটিম অস্বীকৃতি জানালে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে তারা। বর্তমানে আসামি এরফান (৩১) এর হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে এজাহারনামীয় পিচ্চি আকাশ (২৫)সহ অন্যান্য আসামিগণ তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল, হকষ্টিক, লোহার পাইপ, লাঠি ও লোহার রড দিয়ে ভিকটিম’কে কাটা ও নীলাফুলা জখম করে। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ তানভীর আহম্মেদ এর স্ত্রী মোছাঃ আফরোজা বেগম বাদী হয়ে একটি চাঁদাবাজি সহ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যাহার গাজীপুর জেলার কালিয়াকেইর থানার মামলা নং-০১, তারিখঃ ০১/০৩/২৫ ইং, ধারাঃ ১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৪/৩২৬/৩২৩/৩৭৯/৫০৬ পিসি ১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় (১৭ জানুয়ারি ২০২৬ইং) রাত সাড়ে ৯ টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় ০২ নং আসামি এরফান’কে ঢাকা জেলার সাভার থানাধীন থানা স্ট্যান্ডের বিপরীত পার্শ্বস্ত ইমান্দিরপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনায় গ্রেফতার করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০৪টি গ্রেফতারী পরোয়ানাসহ মোট ০৫ টি মামলা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপালে সড়ক দুর্ঘটনা মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন, শেলাবুনিয়ায় শোকের মাতম

র‍্যাবের অভিযানে বহু মামলার আসামি চাঁদাবাজ, কিশোর গ্যাং লিডার শীর্ষ সন্ত্রাসী এরফান গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬