ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

এদিকে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই।

দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।
আরো খবর….?

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামে আরেক যুবককে দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত। এটি শুধু একজন জুলাইযোদ্ধার ওপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশে নির্বাচনি পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলায় জামায়াতের উদ্বেগ

আপডেট সময় ১১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬