ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জুবায়ের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে জোটের ১০ দল—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ছাড়ার ঘোষণার পর শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। ওই বৈঠক শেষে বেলা ১২টার দিকে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন জুবায়ের।

তিনি জানান, ‘১১ দলের সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল, সেগুলো এখনো ফাঁকা রয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে ১০ দল।’

জুবায়ের আরও বলেন, ‘শেষ পর্যন্ত যদি ইসলামী আন্দোলন জোটে না আসে, তাহলে ফাঁকা রাখা ৪৭টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ সিদ্ধান্ত নেবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের শীর্ষ নেতারা ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছিল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জুবায়ের

আপডেট সময় ০৩:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬