ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা Logo আত্রাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ, অসহায় মানুষ আবেগে আপ্লুত Logo আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর নতুন চাঁদ Logo সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত Logo ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

আইসিসি কোনো আলটিমেটাম দেয়নি, জানালেন বিসিবি সভাপতি

  • খেলার খাবার
  • আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯২ ০.০০ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগে নাটকীয়তা জমে উঠেছে রীতিমতো। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না। এ বিষয়ে আইসিসিকে একটি ই-মেইলও পাঠিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকইনফোর খবর, আইসিসি এই ইস্যুতে শক্ত অবস্থানে যাচ্ছে। তবে জবাবে বিসিবি বলছে, এমন কোনো বার্তাই তাদের কাছে আসেনি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না। আইসিসি আরও জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবি আবার পুরোপুরি উলটো দাবি করছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। বিসিবি বলছে, পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটামও জানানো হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

গত রোববার বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়। আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনাটাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা

আইসিসি কোনো আলটিমেটাম দেয়নি, জানালেন বিসিবি সভাপতি

আপডেট সময় ১২:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬