ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের দ্বন্দ্বে সংঘর্ষ, বাড়িঘরে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে জড়ায়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, একাধিক স্থানে আগুন লাগার কারণে আমাদের দু’টি ইউনিটকে প্রায় এক ঘণ্টা কাজ করতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

আপডেট সময় ১০:৪৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫