ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার Logo মুসলিম হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান কী? Logo প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি Logo যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার Logo ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু Logo পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডে, বৈদ্যুতিক ট্রান্স মিটার, চুরি করতে গিয়ে, রাসেল মিয়া নামক এক ব্যক্তি নিহত Logo যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না: হেগসেথ Logo মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা Logo ছাত্রদল-শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রামে গত ৩১ অক্টোবর ২০২৫ প্রাকৃতিক সৌন্দর্যের নগরী চট্টগ্রামের হোটেল সৈকতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

দেশের ৪৩টি জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জন ডেলিগেট ও কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ নির্বাচন কমিশনার মেজর (অবঃ) রতন দাশ বিটিএফও,মেজর (অবঃ) রফিক উদ্দীন বিটিএফও,সেকেন্ড লে. সিরাজুল ইসলাম বিএনসিসিও এবং আনোয়ার কামাল ভূলু বিওয়াইসিএফ কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা।সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিলের আহবায়ক শামীম আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন সদস্য সচিব ডাঃ এস. এম. মাসুম হান্নান।

অনুষ্ঠানের শুরুতে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ৯৭ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

ফলাফলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি: আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক: মোঃ সারওয়ার আলম মিতুন

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা আগামী দুই বছর দেশের যুব সমাজ ও ক্যাডেটদের উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলন বিওয়াইসিএফ এর ইতিহাসে একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ০৩:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫