ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার Logo মুসলিম হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান কী? Logo প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি Logo যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার Logo ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু Logo পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডে, বৈদ্যুতিক ট্রান্স মিটার, চুরি করতে গিয়ে, রাসেল মিয়া নামক এক ব্যক্তি নিহত Logo যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না: হেগসেথ Logo মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা Logo ছাত্রদল-শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে

মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছে আরও ১১ জন।

এক ভিডিও বার্তায় গভর্নর আলফোনসো দুরাজো বলেছেন, এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১১ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী।

মেক্সিকোর প্রেসিডেন্ট বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

আপডেট সময় ১২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫