ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত Logo ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ Logo জামালপুরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রু’হের মা’গফিরাত কামনায় ইফতার মাহফিল Logo বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৩২ ০.০০ বার পড়া হয়েছে

এসপি মো. মশিউর রহমান। ফাইল ছবি

বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেফতার করা হয়। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি প্রধান।

মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-তে কর্মরত থাকার সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের চেষ্টায়ও তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর গ্রেফতার

আপডেট সময় ০৯:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫