ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে সিজারের পর ভুল রক্ত পুশ করলে সিজারের রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

গাজীপুর জেলার কালিয়াকৈরে রুমাইশা হাসপাতালে ভুল রক্ত পুশ করার অভিযোগে এক সিজার রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাপাইর এলাকায়।

নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে ভুল রক্ত পুশ করা হয় বলে দাবি করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়।
নিহতের স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করেছেন।
তাদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অদক্ষতার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রোগীর স্বামী আবির হোসেন রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে সংবাদ মাধ্যমকে ফোনে ঘটনার বিস্তারিত জানানোর আগ্রহ প্রকাশ করেন। পরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মায়ের সাক্ষাৎকার নিলেও স্বামীর শারীরিক অবস্থার অবনতি থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রুমাইসা হাসপাতালের ম্যানেজার তুহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, ‘আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালের অনুমোদন আছে কিনা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

কালিয়াকৈরে সিজারের পর ভুল রক্ত পুশ করলে সিজারের রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫