ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে গত রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রমিক নেতা ফরিদুল ইসলাম (৩৮) পাবনা জেলার চাটমোহার থানার হিয়ালদহ গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে তিনি জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি হিসেবে কাজ করে আসছিল।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় ও আশপাশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, লোহার পাইপ নিয়ে আন্দোলনকারীদের এলোপাতাড়িভাবে মারধর ও আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে আবুল হোসেন আপনের গুলিতে রাজুর (২২) বাম পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা!

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫