ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ Logo জামালপুরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রু’হের মা’গফিরাত কামনায় ইফতার মাহফিল Logo বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ Logo ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর এান তহবিল থেকে পীরগঞ্জে ৩শ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ 

রাজধানীতে বোরকা পরে জুয়েলারি দোকানের ৫০০ ভরি স্বর্ণ চুরি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১১২ ০.০০ বার পড়া হয়েছে

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

ঘটনা জানাজানির পর বৃহস্পতিবার সকালে পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। একপর্যায়ে সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে মালিক অভিযোগ করেছেন এবং আমরা এটি তদন্ত করছি।

এর আগে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে ৩ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে বোরকা পরে জুয়েলারি দোকানের ৫০০ ভরি স্বর্ণ চুরি

আপডেট সময় ০১:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫