ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৮৮ ০.০০ বার পড়া হয়েছে

শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পাশাপাশি জনবিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক সংবাদ বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কীভাবে রাখা সম্ভব, তা-ও তিনি প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

আপডেট সময় ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫