ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর-কষাকষি সমমনা দলগুলোর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১২১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি। সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে। তবে কে কটি আসন পাবে—তা নিয়ে চলছে দরকষাকষি ও জোর আলোচনা।

ঘোষিত সময় অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই হিসেবে আর মাত্র চার-সাড়ে চার মাস বাকি। নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে। তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো।

প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে। দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অক্টোবর মাসের মধ্যেই আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েও ভোটে অংশ নিতে চাইছে দলটি। এ লক্ষ্যে আসন বণ্টনের ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে।

সূত্র বলছে, বিএনপির কাছে সমমনা দলগুলো মিলে ১০০টিরও বেশি আসন দাবি করেছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে ৫০টি আসন। এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) চায় অন্তত ১৫টি আসন। দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ ইতিমধ্যে লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে।

এ ছাড়া ১২ দলীয় জোট দাবি করেছে ২০টি আসন এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি আসন। আরও কয়েকটি সমমনা দল তালিকা তৈরি করে বিএনপির হাতে তুলে দিয়েছে। কেউ কেউ আবার মাঠেও সক্রিয় হয়েছেন, আগাম প্রচার শুরু করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটিই আমরা গুরুত্ব দিচ্ছি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা!

বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে দর-কষাকষি সমমনা দলগুলোর

আপডেট সময় ১২:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫