ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

গাজীপুরে ট্রাকচাপায় দুমড়ে গেছে অটোরিকশা, ২ যাত্রী নিহত

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের অলি উল্লাহ (৪০)। অন্যজনের নাম জানা যায়নি, তিনি আনুমানিক ৩৫ বয়সী।

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তামিম (৪)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, নরসিংদীগামী অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

গাজীপুরে ট্রাকচাপায় দুমড়ে গেছে অটোরিকশা, ২ যাত্রী নিহত

আপডেট সময় ১২:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫