ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ ২ টিকে সুন্দরবনে অবমুক্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে নদী সাঁতরে প্রাপ্তবয়স্ক দুটি চিতল মায়া হরিণ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকার লোকালয়ে আশ্রয় নেওয়ার পর পরই বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রীয় এলাকায় অবমুক্ত করেছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে আজ শনিবার সকাল দশটার দিকে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়রা নদীর সাথে দুটি চিতল মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে বন রক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই চিত্রল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ ২ টিকে সুন্দরবনে অবমুক্ত

আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫