ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৯ ০.০০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকাররা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী।

আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন, হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরাই জড়িত। এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬

আপডেট সময় ১১:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫