ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ফল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশনার

শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করতে লাগবে আরও সময়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম আশা করছেন, বেসরকারিভাবে রাত ১১টার মাঝে ফল জানাতে পারবেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এখন পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি যে এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব। রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’

রাশিদুল আলম বলেন, ‘ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু বেশ কিছু প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) করার সিদ্ধান্ত নিয়েছি। এতে একটু বেশি সময় লাগবে।’

দেরি হওয়ার কারণ জানাতে রাশিদুল আলম বলেন, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও দু’টি হলে কিছুটা দেরি হয়েছিল। দু-একটি হলে মাঝপথে কিছুটা সময় স্থগিত ছিল। বিশেষ করে গতকাল দু’টি বড় হলে, যেখানে ১ হাজারের বেশি ভোটার রয়েছেন, সেখানে দুপুর পর্যন্ত কাস্টিং খুব কম হয়েছিল। পরে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে লাইনে অনেক ভোটার চলে আসেন। নিয়ম অনুযায়ী তাঁদের সবাইকে ভোট প্রদানের সুযোগ দেওয়ার কথা। এটি করতে গিয়ে ওই ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্সসহ নির্বাচন কমিশনে আসতেই প্রায় রাত সাড়ে ৯টা বেজে যায়। নিয়ম অনুযায়ী সব কেন্দ্রের ব্যালট বাক্স না আসা পর্যন্ত গণনা শুরু হবে না। এ কারণে ভোট গণনা শুরু করতেই রাত ১০টা বেজে যায়।

ভোট গণনা দেরি হওয়ার আরও কয়েকটি কারণের কথা জানান রাশিদুল আলম, ‘যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়ে সবার আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি বা জানাশোনা ছিল না, তাই ভোট গণনার শুরুর দিকে অনেকটা ধীরগতিতে কাজ এগিয়েছে। পরে অবশ্য ভোট গণনার গতি বেড়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন।

জাকসু নির্বাচন জাকসু

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
কোন হলে পড়েছে কত ভোট
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
শিক্ষক জান্নাতুল ফেরদৌসীর জানাজা সম্পন্ন
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
যে কারণে ভোট গণনায় এতো দেরি, জানাল নির্বাচন কমিশন
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
ফল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশনার
১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমির ও শিবির সভাপতির শোক।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ফল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৪:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫