ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে জব্দকৃত এক ট্রাক সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জব্দকৃত এক ট্রাক (৩০০ বস্তা) টিএসপি (ত্রিপল সুপার ফসফেট) সার ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান দেহন ময়দান বাজারে ওই এলাকার ৩টি ওয়ার্ডের ৩শ কৃষকের মাঝে সরকারী ন্যায্য মূল্যের (১৩শ ৮০ টাকা) বিনিময়ে এসব সার বিতরণ করা হয়।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে নিজে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে জব্দকৃত সার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং সদর থানার পুলিশ প্রশাসন।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, এ সারগুলি জব্দ করার পর আমিই বাদি হয়ে মামলা করি তাই পরবর্তীতে কোর্টে আমি আবেদন করি এসব সার উত্তোলন করে কৃষকদের মাঝে বিতরণ করার জন্য। কোর্ট আমাকে অনুমতি দিলে আমি সরকারী ন্যায্য মূল্যে এসব সার বিতরণ করছি এবং এর জমাকৃত অর্থ পুরোটাই রাষ্ট্রীয় কোষাগারে যাবে। এছাড়াও ন্যায্য মূল্যের টিএসপি সার পেয়ে প্রান্তিক কৃষকরা বেশ খুশি হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে মালিকবিহীন ৩শ বস্তা টিএসপি সার বোঝাই ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সদর থানা পুলিশ প্রশাসন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরে সদর থানায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজে বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে জব্দকৃত এক ট্রাক সার বিতরণ

আপডেট সময় ০৫:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫