ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান Logo ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা Logo ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার Logo পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভুয়া ডাক্তার আটক Logo হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত Logo টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন Logo পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব Logo যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা Logo সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২১২ ০.০০ বার পড়া হয়েছে

আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।

২৮টির পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন দেবে বলে জানান রাকিবুল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

আপডেট সময় ০১:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫