ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সিএমপি’র বন্দর থানার শ্বাসরুদ্ধকার অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও সহযোগী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় পুলিশের ওপর হামলার মূল হোতা সন্ত্রাসী শাকিল অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। তার সহযোগীসহ তাকে গ্রেফতারের সময় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।

গত ১১ আগস্ট ২০২৫ রাত ১১টা ৩০ মিনিটে বন্দর থানার ওই এলাকায় শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। খবর পেয়ে রাত ১১টা ৫০ মিনিটে ওসি বন্দর থানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো কিরিচ দিয়ে সন্ত্রাসী শাকিল বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে মাথা, গলা, হাত ও পেটে গুরুতরভাবে জখম করে। পরে এ ঘটনায় বন্দর থানায় দুটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে জানা যায়, হামলার পর শাকিল কন্টেইনারবাহী গাড়ি যোগে ঢাকা পালানোর চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ভোর ৩টা ৫ মিনিটে বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে একাধিক টিম পতেঙ্গা থানাধীন সী-বিচ আউটার রিং রোড এলাকায় অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ির হেলপারের সিট থেকে সন্ত্রাসী শাকিল (২৭)-কে গ্রেফতার করে।

পরবর্তীতে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে তার সহযোগী আরিফ হোসেন (৩২)-কে গ্রেফতার করে পুলিশ। এসময় আরিফের দখল থেকে একটি লোহার কিরিচ এবং শাকিলের দেখানো মতে একই ঘরের কোণ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে ডিএমপি ও সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যার চেষ্টা, মারামারি ও চুরিসহ সন্ত্রাস বিরোধী আইনে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

সিএমপি’র বন্দর থানার শ্বাসরুদ্ধকার অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও সহযোগী গ্রেফতার

আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫