ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ,

ভৈরবে হার্টের রিং পরানোর টাকা ছিনতাইকারী ,রোগী ও স্বজনদের কুপিয়ে জখম করে নিয়ে যায়

২ আগস্ট ২০২৫, শনিবার, ৩:১১ অপরাহ্ন
ভৈরবে হাসপাতালে যাওয়ার পথে হার্টের রিং পরানোর লক্ষাধিক টাকা ও মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের সময় রিকশায় থাকা রোগী ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার সকাল পৌনে ৬টার দিকে ভৈরব পৌর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হন ভৈরব পুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আমির আলী ও তার পরিবারের সদস্যরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসার টাকাই লক্ষ্য ছিল

আহত আমির আলীর ছেলে ফারদিন খান পুলক জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। ডাক্তাররা রিং পরানোর পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী আজ সকালে প্রায় এক লক্ষ টাকা নিয়ে রওনা দিই। কিন্তু ভৈরব রেলস্টেশনের কাছে পৌর কবরস্থানের সামনে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা ছয়জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।

তিনি আরও বলেন, তারা আমাদের ওপর ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের মারধর করে দুইটি ব্যাগে থাকা চিকিৎসার টাকা, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগ করছেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সকালবেলা এমন ছিনতাইয়ের ঘটনা ভৈরবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

ভৈরবে হার্টের রিং পরানোর টাকা ছিনতাইকারী ,রোগী ও স্বজনদের কুপিয়ে জখম করে নিয়ে যায়

আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫