ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য Logo জামালপুরে হেরোইন ১শত ৪ গ্রাম ও ইয়াবা ১ হাজার ৫ শত পিসসহ এক নারী গ্রেফতার Logo জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে Logo সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই:বিএনপি দলের চিফ হুইপ Logo নওগাঁয় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার Logo নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, প্রথম পাবেন যারা Logo মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে Logo বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? Logo জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ Logo ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—প্রস্তাবে একমত দলগুলো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৬০ ০.০০ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে সব রাজনৈতিক দল।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এসব তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, ‘আমরা একমত হয়েছি যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সনদে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর সীমিত করার প্রস্তাব আমাদের পক্ষ থেকেই এসেছে। তবে আমরা আগেই বলেছি, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কমিটি না থাকলে আমরা এটি মানব না। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই শর্ত মানলে ১০ বছরের বিষয়টি এখনই ঘোষণা দিতে পারেন। এটি মূলত আমাদের পক্ষ থেকেই প্রস্তাবিত।’

দিনের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়—বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।

আলী রীয়াজ জানান, ‘স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন কমিশনের গঠন কাঠামো ও আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—প্রস্তাবে একমত দলগুলো

আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫