পাকুন্দিয়া উপজেলাধীন চরফরাদী ইউনিয়নে অবস্থিত উদিতা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্কুলের প্রধান শিক্ষক জনাব জুয়েল আহম্মেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা, অধ্যবসায় ও নৈতিকতার সাথে জীবন গড়ার আহ্বান জানান।তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রিন্ট
নিজস্ব প্রতিনিধিঃ 



















