ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১ ০.০০ বার পড়া হয়েছে

প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরো দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যে রাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়।

এ জাহাজ দুটিতে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা ‘এমটি টর্ম দামিনি’ ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি ৩৫ হাজার টন ডিজেল রয়েছে।

বিপিসিরতথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪/৫ দিন বাড়বে।

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনও সংকট হওয়ার আশঙ্কা নেই।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

আপডেট সময় ১২:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬