ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে নবনির্বাচিত সাংসদ এমএ হান্নানে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এর সভাপতিত্বে সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে সাংসদ সদস্য এমএ হান্নান। ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি অধ্যপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক নজির আহমেদ, অধ্যাপক সৈয়দ সগীর আহমেদ, অধ্যাপক রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমার্ন্ড আব্দুল কাদের, এড আবিদ উল্লাহ,ডাক্তার রোকন উদ্দিন ভূঞা,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর প্রেসক্লাবে সভাপতি মোঃ আছমত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী, সফিউদ্দিন মিতুল।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া, সাবেক চেয়াম্যান ওমরাও খান, এড আমিনুল ইসলাম মনির, ইব্রাহিম ভুইয়া রেনু, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুন্ডা ইউপি বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চাতলপাড় ইউপি বিএনপির সভাপতি সোহরাব হোসেন, নাসিরনগর সদর ইউপি বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, হরিপুর ইউপি বিএনপির সভাপতি তিতন ফকির, গুনয়াউক ইউপি বিএনপির সভাপতি আবুল হোসেন, ভলাকোট ইউপি বিএনপির সভাপতি বরকত উল্লাহ, ফান্দাউক ইউপি বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইমরান মিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম ভুইয়া, কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব খায়রুল বাশার রনি।
প্রিন্ট
সুমন গোপ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















