ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভারতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার আয়োজন, গ্রেপ্তার ১৪

ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে মাঝ-গঙ্গায় নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার পানিতে ফেলার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিকমাধ্যমে ইফতার আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, নৌকায় বসে চিকেন বিরিয়িানি খাওয়ার পর তার অবশিষ্টাংশ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। যার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তারা।

এই ঘটনায় বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানার পুলিশ মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। সেখানে নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্টাংশ নদীতে ফেলে দেয়ার মাধ্যমে গঙ্গার পবিত্রতা নষ্ট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় অভিযোগ আনা হয়েছে।

লেবাননে ইসরাইলের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, বৈরুতে নিহত ৬লেবাননে ইসরাইলের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, বৈরুতে নিহত ৬
কোটওয়ালি অঞ্চলের এসিপি বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওর সূত্রে এই ঘটনার তথ্য পাওয়া যায়। এরপর তদন্ত করে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং এতে জড়িত অন্যদেরও চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গঙ্গা নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত পূজা ও স্নান করতে আসেন। তাই এই ঘটনাকে ঘিরে ধর্মীয় অনুভূতি ও পরিবেশ রক্ষার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: জাগরণ ত্রিপুরা

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভারতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার আয়োজন, গ্রেপ্তার ১৪

আপডেট সময় ১২:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬