ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (৪ মার্চ) জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামের মেসার্স এনএমবি ব্রিকস-কে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়াও ভাটাটির হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে অবকাঠামো ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এসময় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আপডেট সময় ০৫:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬