ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হামলা, প্রধান আসামি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মোংলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে প্রকাশ্যে দিবালোকে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জিয়ার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাঁশতলা বাজারে আলী আশরাফ ফকিরের কাপড়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তায় ব্যবসায়ী মামুন ফকির (৩৮) এর উপর হামলা চালায় জিয়ার বাহিনী। পরে তাকে রক্ষা করতে গিয়ে একজন আহত হন।
আহতের ভাই হাসান ফকির বাদী হয়ে মোংলা থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে মোঃ জিয়ার শেখ, মিজান শেখ, সম্রাট শেখ, মাসুদ খান ও রুমি শেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারের পর ২৭ শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি জিয়ারকে আটক করে।
এজাহার থেকে জানাজায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মামুন ফকিরকে লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোংলা থানা ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান,এজাহার গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মোংলায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হামলা, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬