ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজগুলি করা হবে

….ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এম.পি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার কাজগুলো করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা আলমগীর বলেন, ঠাকুরগাও এর জনগণের কাছে আমি এমনিতেই ঋণী। বরাবরি তারা আমাকে সমর্থন দিয়ে গেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং তাদের সমর্থনের কারণেই আজ আমি কাজ করার সুযোগ পেয়েছি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাত্র ক’দিন হয়েছে, ১৭ তারিখে আমরা ক্ষমতা নিয়েছি। এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো রয়েছে।

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গিয়েছে এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, আমরা কাজ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সচল করার কাজ চলছে।

পুলিশ হত্যার যে ঘটনাগুলি রয়েছে তা তদন্ত হয়েছে। বিএনপি নতুন করে আবারও এগুলো তদন্ত করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছে সেটাই হবে। যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে দরকার হলে আবারো তদন্ত করা হবে। এ বিষয়টিতো এখনো আদালতে রয়েছে।

এটি একটি মিমাংসিত বিষয়, এটি নিয়ে কেনো এত বাড়াবাড়ি এনসিপির এমন মন্তব্যের প্রেক্ষিতে মির্জা আলমগীর বলেন এটি তারাই ভালো জানে, তাদেরকেই প্রশ্ন করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজগুলি করা হবে

আপডেট সময় ০৮:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬