ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী Logo একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার Logo আগামী আসন্ন ইউপি নির্বাচনে চাতরী ইউনিয়নে তিন চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচনায় Logo মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস Logo রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ Logo তানোরে সরকারি কর্মকর্তার সাথে এমপি মুুজিবুবের পৃথক মতবিনিময় সভা! Logo নবর্নিবাচিত সাংসদকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা Logo গংগাছড়া উপজেলায় ক্যাসিনো খেলায় প্রতিটি যুবক আসক্ত ৩ নং বড়বিল মন্থনা বাজারে ছড়িয়ে পড়েছে Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন

তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

দিনের পর দিন দৌরাত্ম্য বেড়েই চলেছে তানোর ইসলামিয়া হোঁটেলের মালিক আলম সরদারের ছাগল চুরির কর্মকান্ড। প্রতিনিয়ত হোটেল মালিক আলম সরদারের ছাগল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে তানোরের মানুষ। মাঝে মধ্যেই ছাগলসহ ধরা পড়ে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেয়ার ঘটনা ঘটছে আলম সরদারকে। ফলে জনসাধারণের মধ্যে প্রশ্ন উঠেছে কবে বন্ধ হবে আলম সরদারের এসব অপকর্ম।
গতকাল (২৪ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বৈদ্যপুর গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় কোয়েল হাট বাজারে জনগণের হাতে আটক হন হোটেল ব্যবসায়ী আলম সরদার ও তার হোটেলের কর্মচারী প্রশান্ত কুমার। এসময় উত্তেজিত জনগণ ছাগল চুরির জন্য আলম সরদার কে গণধোলাই দেন। এবং চুরির শাস্তি হিসেবে এক চোরকে দিয়ে আরেক চোরকে লাঠিপেটা করান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনার সম্প্রতি কিছুদিন আগে তানোর পৌর সদরের তালন্দ বাজারে ছাগল চুরি করে মোটরসাইকেলে করে পালিয়ে আসতে গিয়ে বাজারের লোকজনের কাছে ধরা পড়েন আলম সরদার। সেদিনও বাজারের লোকজন তাকে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চুরি হওয়া ল্যাবটব, প্রিনটার সহ বেশকিছু মালামাল আলম সরদারের বাড়ি থেকে উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, আলম সরদার হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারী ভাড়া করে এনে হোটেলে দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। একাধিকবার তার হোটেলে নারীসহ স্থানীয় জনগণ আটক করেন আলম সরদার কে। এতকিছুর পরেও থামেনি আলম সরদারের এসব অপকর্ম। বরং দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে আলম সরদার। অভিযোগ উঠেছে, আলম সরদার বিভিন্ন এলাকার মাদকাসক্ত যুবকদের দিয়ে পাড়া মহল্লা থেকে ছাগল চুরি করতে একটি টিম গঠন করেছে। তাদের কাজ বিভিন্ন এলাকা থেকে ছাগল, গরু, রাজহাঁস চুরি করে আলমের হোটেলে নিয়ে আশা। প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও ছাগল চুরির ঘটনা ঘটতেই আছে। বিশেষ করে চোরদের টার্গেট গরীব অসহায় মানুষের ছাগল।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন, ছাগল চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হন আলম সরদার। এসময় উপস্থিত জনগণ তাঁকে উত্তমমধ্যম দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। ছাগলের মালিক বাদি হয়ে মামলা করলে আলম সরদারের নামে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী

তানোরে ছাগল চুরির ‘গডফাদার’ আলম সরদার, অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় ০১:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬