ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে

তারই বহিঃপ্রকাশ এই বিজয় //
গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে
….জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে। তারই বহিঃপ্রকাশ বিএনপি’র এই বিজয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপির সব সময় জনগণের রাজনীতি করেছে, বিএনপি ক্যাডার বেস্ড পলিটিকাল পার্টি না। বিএনপি মাঠের রাজনীতি করে। এই চরিত্র নিয়েই বিএনপি জনগণের কল্যাণের জন্য আগেও কাজ করবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

উগ্রবাদী শক্তির উত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। গণতন্ত্র চাপা পড়ে গেলে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেছে।
তিনি বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি।

সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের অঙ্গীকারে অটুট। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের নিয়েই সরকার গঠন করব। এসময় তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথচলা নির্ধারিত হবে আর কোন বিশৃঙ্খলা না করে যারা হেরে গেছে তাদের আমরা আগলে রাখবো।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে

আপডেট সময় ০৬:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬